ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা

স্টাফ রিপোর্টার
  • আপডেট ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 299

বগুড়া-৬ উপ-নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোট দেয়া শেষে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

তিনি বলেন,‘প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন৷’

হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে প্রথম ৩০ মিনিটে কয়েকশো ভাট এখানে কাস্ট হয়েছে। এ কেন্দ্রে তিন পুলিশ সদস্য, ১৩ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

ট্যাগ

Please Share This Post in Your Social Media

ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা

আপডেট ১০:৩১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬