বগুড়ায় পুকুরে বৃদ্ধার লাশ, থানায় অপমৃত্যু মামলা
- Update Time : ০৪:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৮৩ Time View

বগুড়ায় নিখোঁজের ১৫ ঘন্টা পর পুকুরে ভাসমান অবস্থায় ষাটোর্ধ্ব বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহারা বেওয়া (৮০) ধুনট উপজেলার গোপাল-নগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকালে ধুনট উপজেলার মহিশুরা গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরআগে শনিবার বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন বৃদ্ধা শাহারা বেওয়া। ১৫ ঘন্টা পর বাড়ির পাশে পুকুরে মিলল তার নিথর দেহ।
পরিবারের দাবি, বৃদ্ধা শাহারা বেওয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। তিনি ছেলের পরিবারের সঙ্গে নিজ বাড়িতেই বসবাস করতেন। শনিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন রোববার সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা।
ধুনট থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
















