পেপাল আসছে বাংলাদেশে
- Update Time : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৫২০ Time View

গ্লোবাল পেমেন্ট সার্ভিস পেপাল খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায়, এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং তাদের পেমেন্টও দ্রুত গ্রহণ করতে পারবেন। তিনি জানান, ছোট উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান পাঠাতে পারেন না। তবে এই নতুন আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজে পণ্য পাঠাতে পারবেন।
তিনি আরও বলেন, বর্তমানে এমন প্ল্যাটফর্ম না থাকায় আউটসোর্সিং খাতের অনেকেই আন্তর্জাতিক বাজার থেকে পেমেন্ট পেতে সমস্যায় পড়েন। অনেক ক্ষেত্রে তারা কোনো পেমেন্টই পান না।





















