১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আফগানিস্তানের হামলায় পাকিস্তানি ২৩ সৈন্য নিহত
ডেস্ক নিউজ
- Update Time : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৮০৮ Time View

আফগান হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছে বলে জানাল পাকিস্তান সেনাবাহিনী।
আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে নিজেদের সেনা নিহতের তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা
সংঘাতে ২৯ জন সৈন্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে।
এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর দাবি, বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুসারে, ২০০ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি।
এর আগে, হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন আফগান কর্মকর্তারা।
রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত কিংবা আহত হয়েছেন।
Tag :





















