নিখোঁজ অটোচালকের আট দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
- Update Time : ০৪:১৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪৩ Time View

বগুড়ার শেরপুরে নিখোঁজ অটো চালক আবু বক্কর (৩৭) এর আট দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বাগড়া হঠাৎ পাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করে। সে কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে আবু বকর ব্যাটারি চালিত অটো নিয়ে বাড়ি হতে হয়ে নিখোঁজ হয়। এরপর থানায় নিখোঁজ এর জিডি করলে দুই সেপ্টেম্বর ঘোগা বটতলা এলাকায় রাস্তার পাশে ব্যাটারি চালিত অটো রিক্সা পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো রিক্সা উদ্ধার করে কিন্তু অটো রিক্সার সঙ্গে ব্যাটারি পাওয়া যায়নি। পরে অপরিচিত এক ব্যক্তি ব্যাটারি বিক্রয় করতে এসে স্থানীয়দের তোপের মুখে পড়ে ব্যাটারি রেখে ওই অপরিচিত ব্যক্তি পালিয়ে গেলে শেরপুর থানা পুলিশ সেই ব্যাটারিও উদ্ধার করে। এরপর আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়দের পঁচা দুর্গন্ধ পেয়ে পুকুরের পাশে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে আবুবকরের মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স এস এম মইনুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো চুরির কারনে এই মার্ডারের ঘটনা ঘটতে পারে।
















