০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামে কেজি একাডেমিতে নবীণ বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ২৬৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত বিজরুল গ্রামে অবস্থিত বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমির নবীণ বরণ-প্রবীণ বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই এপ্রিল) সকাল ১১টার সময় বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমি প্রাঙ্গনে উক্ত নবীণ বরণ-প্রবীণ বিদায়ের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আতাইল-তারোইল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও অত্র একাডেমির সহকারী শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিড়া পণ্ডিতপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম নাজমুস সাদাৎ নাঈম, দামরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমির দাতা সদস্য ও উপদেষ্টা শামসুর রহমান ভুট্টো, রুহুল আমিন খোকন, বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমির অধ্যক্ষ মামুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. হাশেম।
এসময় উপস্থিত ছিলেন, বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমির শিক্ষক রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, এনামুল হক, ফারুক হোসেন, মেহেদী হাসান, খাদিজা আক্তার, নাইম, সাবিনা খাতুন, বাসন্তি দাস, সাদিয়া আক্তার ফেন্সি, সানিয়া সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল ছাত্র-ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনায় ছিলেন, হাফেজ মাওলানা ওবায়দুল।
Tag :














