০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ঈদ আপ্যায়ন নগত অর্থ বিতরণ করলেন জামাল হোসেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১২:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ২২ Time View

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিএনজি চালক ও অটোভ্যান চালক সহ পথচারীদের মাঝে ঈদ আপ্যায়ন নগত অর্থ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যুবদল নেতা মো, জামাল হোসেন।

তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের আপন ছোট ভাই এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (২৮শে মে) পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শেষে বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার এলাকায় সাধারণ মানুষের সাথে কূশল বিনিময় করেন এবং সিএনজি চালক ও অটোভ্যান চালক সহ পথচারীদের মাঝে উক্ত ঈদ আপ্যায়ন হিসেবে নগত অর্থ বিতরণ করেন।

এসময় উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়ে জামাল হোসেন বলেন, উপজেলায় বসবাসরত প্রতিটি পরিবার আমার পরিবার সুতরাং এই নগত অর্থ বিতরণ শুধুমাত্র ঈদের দিনে বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনকে কোল্ড ড্রিঙ্কস আপ্যায়ন স্বরুপ। পরিশেষে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সুখে শান্তিতে ভরে উঠুক সবার জীবন তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে ঈদ আপ্যায়ন নগত অর্থ বিতরণ করলেন জামাল হোসেন

Update Time : ১২:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬