০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজারহাট নলেজ সিটিতে ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির বর্ণাঢ্য সমাপ্তি

দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিনিধি
  • Update Time : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৩৫ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার রাজারহাট নলেজ সিটির উদ্যোগে আয়োজিত ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির জমজমাট সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুর রবের উদ্যোগে মাসব্যাপী পরিচালিত এই সবুজায়ন কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। একটি গাছ, একটি প্রাণ” এবং সরকারের ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। র‍্যালিটি নলেজ সিটি ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। বিশেষ অতিথি নলেজ সিটির প্রিন্সিপাল সুব্রত ঘোষ, সাদিকুর রহমানসহ শিক্ষা, সমাজ ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। তারা শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুর রব বলেন,শুধু বৃক্ষরোপণ করাই নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আগামী দিনেও পরিবেশ সুরক্ষায় আরও বৃহৎ পরিসরে সবুজায়ন কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিধায়ক অগ্নিশ্বর নস্কর রাজারহাট নলেজ সিটি ক্যাম্পাসে নির্মাণাধীন ইমার্জেন্সি হাসপাতাল পরিদর্শন করেন এবং এর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিবেশের প্রতি দায়বদ্ধতা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমাজে সবুজের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে রাজারহাট নলেজ সিটির ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে প্রশংসার সৃষ্টি হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজারহাট নলেজ সিটিতে ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির বর্ণাঢ্য সমাপ্তি

Update Time : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬