০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাবতলী এম আর এম উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা
শ্যামল সরকার, গাবতলী (বগুড়া)
- Update Time : ১০:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৭৮ Time View
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর )এই অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ও প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং গাবতলী সুমি ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী নুরুন্নাহার সুমি। এম আর এম হাইস্কুল কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুবর রহমান সানজুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু। এ সময় উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আঃ গফুর টুকু, মোরশেদ লিমন, মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, যুবদল নেতা হালিম, হযরত, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, জেলা ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক রঙি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, সৈয়দ আহম্মেদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, জুয়েল সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশাফ, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক (ভার:) রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ বিএনপি, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ন আহবায়ক আল-আমিন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাছিম কামাল লিটন, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ইউসুফ সাহা, এম আর এম স্কুলের শিক্ষক মন্ডলীসহ ছাত্র-ছাত্রী বৃন্দ এবং জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :











