০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার -এমপি মোশারফ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৩৯ Time View

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তৎপর রয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

শনিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ডে গুরুত্ব দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন বক্তারা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে পুরস্কারসহ সম্মাননা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারওয়ার জাহান, নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতা প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার -এমপি মোশারফ

Update Time : ১০:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬