০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি-কে আইভি চৌধুরীর ফুলেল শুভেচ্ছা।
স্টাফ রিপোর্টার
- Update Time : ১১:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৪২ Time View
বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আইভি চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যে সুরাইয়া জেরিন রনির আগমনকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশাররফ হোসেন। বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি আজগর তালুকদার হেনা। কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি স্বাধীন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ।
উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সুরাইয়া জেরিন রনি’র নেতৃত্বে এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংরক্ষিত নারী আসনের জনমানুষের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
মহিলা দলের নেত্রী আইভি চৌধুরী তার বক্তব্যে বলেন,সুরাইয়া জেরিন রনির মতো একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ মানুষ সংসদে আমাদের এলাকার প্রতিনিধিত্ব করছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে নারী অধিকার ও তৃণমূলের রাজনীতি আরও শক্তিশালী হবে। শুভেচ্ছা বিনিময় শেষে সুরাইয়া জেরিন রনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Tag :










