বগুড়ায় ঈদ সামগ্রী দিলেন এমপি বাদশা ও সিটি প্রশাসক
- Update Time : ০৮:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৪৮ Time View

বগুড়া সিটি কর্পোরেশন এলাকার নিম্নআয়ের অসচ্ছল পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন শতাধিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা দিয়েছে শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড ইউনিট।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের খান্দার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সিটি কর্পোরেশন এলাকার উপকারভোগীরা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মনজু। ওয়ার্ডের ৩৫০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. পিপি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












