০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল অভিমান করে বাড়ি ছাড়া শিশু রাসেল

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৩:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৪৮ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলা ৯ বছর বয়সী শিশু রাসেলকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ।
রাসেলের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার এলাকায়। তার পিতা আব্দুল হালিম ও মাতা রাজেনা বেগম। পারিবারিক অভিমানের জেরে গত ১৬ জুন সন্ধ্যার আগে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। তবে পথ ভুল করে সাদুল্লাপুর যাত্রীবাহী বাসে উঠে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পৌঁছে যায়।
নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে নামার পর শিশুটির অসহায় অবস্থা দেখে সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার মোজাম্মেল হক তাকে নন্দীগ্রাম থানায় নিয়ে আসেন। শিশুটি নিজের নাম ও এলাকার কিছু তথ্য বলতে পারলেও পরিবারের কোনো মোবাইল নম্বর জানাতে পারেনি।
পরে নন্দীগ্রাম থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বগুড়া জেলা পুলিশের কন্ট্রোল রুমের মাধ্যমে গাইবান্ধা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে সাদুল্লাপুর ও পলাশবাড়ী থানার সহযোগিতাও নেওয়া হয়। একপর্যায়ে গাইবান্ধা জেলা পুলিশ শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। পরবর্তীতে বুধবার (১৭ জুন) শিশুটির বোন ও দুলাভাই নন্দীগ্রাম থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাসেলকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, শিশুটি পথ হারিয়ে নন্দীগ্রামে চলে আসার খবর পাওয়ার পর আমরা দ্রুত তার পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধান বের করার চেষ্টা শুরু করি। বিভিন্ন থানা ও জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। শিশুটিকে নিরাপদে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও যত্নশীল হওয়ার আহ্বান জানাই।
Tag :

Please Share This Post in Your Social Media

পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরল অভিমান করে বাড়ি ছাড়া শিশু রাসেল

Update Time : ০৩:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬