০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোদাল হাতে বৃদ্ধ মায়ের উঠান পরিষ্কার করলেন,এমপি মোশারফ হোসেন
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৪২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বগুড়ার নন্দীগ্রামে এক অসহায় ও নিঃসঙ্গ বৃদ্ধার পাশে দাঁড়িয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। কেবল আর্থিক সহায়তার আশ্বাসই নয়, নিজ হাতে কোদাল তুলে নিয়ে ওই বৃদ্ধার ভাঙাচোরা বাড়ির উঠান পরিষ্কার ও মাটি কেটে সমান করে দিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ জুন) উপজেলার সদর ইউনিয়নের বড়দেরাহার হিন্দু পাড়ায় এই ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্য দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে,ওইদিন বড়দেরাহার হিন্দু পাড়ার অসহায় শ্রী খগেন ঠাকুর দম্পতির খোঁজখবর নিতে ও সহযোগিতা করতে যান এমপি মোশারফ হোসেন।
সেখানে পরিদর্শনের একপর্যায়ে একই এলাকার আরেক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের চিত্র তাঁর নজরে আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি ভাঙাচোরা বাড়িতে চরম কষ্টে দিনাতিপাত করছেন ওই বৃদ্ধা। অভিযোগ রয়েছে, নিজের সন্তানেরাও তাঁর খোঁজখবর নেন না।
সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধা।
একপর্যায়ে তিনি এমপির হাত ধরে নিজের ভাঙা ঘরে নিয়ে যান এবং চোখের জল ফেলে নিজের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের কথা জানান। বৃদ্ধার এমন অবর্ণনীয় কষ্ট দেখে তাৎক্ষণিকভাবে আপ্লুত হয়ে পড়েন মোশারফ হোসেন। তিনি শুধু আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েই সীমাবদ্ধ থাকেননি; নিজেই কোদাল হাতে তুলে নেন। এরপর বেশ কিছু সময় ধরে ওই অসহায় মায়ের বাড়ির চারপাশের জঙ্গল ও উঠান পরিষ্কার করেন এবং মাটি কেটে চলাচলের অনুপযোগী উঠানটি সমান করে দেন। সংসদ সদস্যের এমন মানবিক রূপে মুগ্ধ হন উপস্থিত স্থানীয় বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন,মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে আছি, সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে এভাবে কাজ করে যেতে চাই।
Tag :















