Update Time :
০৯:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
/
২৯৮
Time View
বিয়ে করেছেন ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। মঙ্গলবার (২ ডিসেম্বর) বর-কনে সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সুখবরটি জানান নির্মাতা নিজেই।
আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
বিয়ের তারিখ না জানালেও ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’
আরিয়ান জানান, ৭ বছর আগে তামান্নার সঙ্গে তার পরিচয়। এরপর পরিবারের মতে বিয়ে করেছেন তিনি। ঈদুল ফিতরের পর স্বজন-বান্ধব-সহকর্মীদের নিয়ে অনুষ্ঠান করবেন তারা।