০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুরে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন
আব্দুল মোমিন শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- Update Time : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৮১৬ Time View

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারী তাজরী নাহার, মাহফুজা আননূরী, নিপা খাতুন, ইউনিট সংগঠন নায়েলা তাসনিম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় ও ধর্মীয় অনুশাসনের অংশ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার প্রয়াস মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তারা দ্রুত শিক্ষিকার পদত্যাগ এবং তাঁকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Tag :

















