০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাগেরহাটে মাছের ঘের থেকে নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধি
- Update Time : ১১:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৭৭৭ Time View

বাগেরহাটের রামপালে মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারীর নাম ফারহানা বেগম (৪৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক তরফদারের বড় মেয়ে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সকালে স্থানীয়রা চন্দ্রাখালী গ্রামের একটি ঘেরে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমরা মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Tag :

















