জামায়াত ফেরেশতার দল নয়,আমাদেরও ভুলত্রুটি হয়, শফিকুর রহমান
- আপডেট ০২:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 15
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অন্যায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ফেরেশতাদের কোনো দল নয়, তারাও মানুষ এবং তাদেরও ভুলত্রুটি হতে পারে।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে আয়োজিত জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশবাসী যদি দলের কোনো অন্যায় বা অপরাধ দেখতে পান, তাহলে তা ধরিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হবো।’
এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। নেতাকর্মীদের সবসময় নিজেদের মধ্যে খোদাভীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
মানবজাতির সূচনালগ্ন থেকেই শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে আসছে উল্লেখ করে জামায়াত আমির নেতাকর্মীদের নৈতিকতা ও আত্মশুদ্ধির বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।




















