০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রাম পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৮২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে পুলিশ। উপজেলার থালতা মাঝগ্রাম দিঘীরপাড়া এলাকা থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রাহী হোসেন ও জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়। কুন্দরহাট এলাকা থেকে মাদকসহ রুস্তম আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ আনিছুর রহমান (৪৯), মোঃ রাহী হোসেন (৩১), মোঃ জুলফিকার আলী (৫৭) এবং মোঃ রুস্তম আলী (৪০)। শনিবার (৯ মে) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
Tag :









