শিক্ষা উন্নয়ন সংস্থায় বৃত্তি পেল ৭০ জন শিক্ষার্থী
- Update Time : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ২৫ Time View

শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে শিক্ষা উন্নয়ন সংস্থা।
২০০৭ সাল থেকে শুরু হওয়া এই সংগঠনের পথচলা আজ শিক্ষা, মানবতা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, মেধাবীদের সম্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
শনিবার (৩০ মে) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় শিক্ষা উন্নয়ন সংস্থার ১৭তম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
এবারের ১৭তম শিক্ষা বৃত্তি কর্মসূচিতে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শিক্ষা বৃত্তি। শুধু বৃত্তিই নয়, তাদের কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় শিক্ষা সনদ, সম্মাননা ক্রেস্ট এবং পরিবেশবান্ধব গাছ—যা শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতার এক অনন্য বার্তা বহন করে।
শিক্ষাবৃত্তি পেয়ে উচ্চস্বিত শিক্ষার্থীরা তারা বলছেন এমন ধারা অব্যহত থাকুক।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডাক্তার ডাঃ মতিউর রহমান বলেন, শিক্ষা উন্নয়ন সংস্থা যে কাজ করছে এটা অত্যান্ত প্রশংসনীয়। এ রকম প্রতিষ্ঠান সকল গ্রামে গড়ে তোলা উচিত।
বৃত্তি পেয়ে অভিভাবকদের মধ্যেও আনন্দ বিরাজ করছে। এমন একজন অভিভাবক বলছেন, শিক্ষা সংস্থার অনুপ্রেরণা পেয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে।
শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, আমরা শিক্ষা সচেতনতা বৃদ্ধি লক্ষ্য এ কাজ শুরু করেছি, এখন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আবেদন করে শিক্ষা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করেছে
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং আরাফাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর, কুড়িগ্রামের উপজেলা কৃষি অফিসার মোঃ মোশারফ হোসেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার চিকিৎসক ডা. মোঃ মতিউর রহমান ও
তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া, বগুড়ার প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম। শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ সংস্থার সদস্যসহ উপদেষ্টামন্ডলী।
শিক্ষা উন্নয়ন সংস্থার এই আয়োজন আবারও প্রমাণ করেছে—মেধার মূল্যায়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক উদ্যোগই পারে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে।















