বগুড়ায় সড়ক দুর্ঘটনা এড়াতে আইন মেনে চলার তাগিদ
- Update Time : ০৯:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৭২৭ Time View

বগুড়ায় মহাসড়কে প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার তাগিদ দিয়েছেন মানবাধিকার নেতারা।
মঙ্গলবার বগুড়া আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। সড়ক দুর্ঘটনায় নিহত, অঙ্গহানি, আহত ও কর্মহীন ট্রাক শ্রমিকদের বিষয়ে আলোচনাসহ ট্রাক শ্রমিক ইউনিয়নের কর্মকান্ড নিয়ে বৈঠকে নানা পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠন কার্যালয়ে আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডলের সঙ্গে সার্বিক আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি আরমান হোসেন ডলার।
উপস্থিত ছিলেন আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু খান, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য মতিন ফকির, মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার সিনিয়র যুগ্ম সম্পাদক এএস এম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
















