১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ফুটপাতে ৮৩ রাউন্ড তাজা গুলি, তদন্তে ডিবি
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৪:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৮৮ Time View

বগুড়া শহরের সাতমাথা থেকে তিনমাথা সড়কের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বগুড়া ডিবি ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল বাহার জানান, সোমবার রাতে সরকারি আজিজুল হক কলেজের অদূরে কামারগাড়ি এলাকায় সড়কের পাশ থেকে গুলিভর্তি একটি প্যাকেট পাওয়া যায়। পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না।
ডিবির ওসি জানান, ফুটপাতে কারা গুলি রেখে গেছে বা কী উদ্দেশ্যে রেখেছিল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা ও রহস্য উন্মোচনে ছায়া তদন্ত চলছে।
Tag :














