০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় প্রায় ২৬ লাখ টাকার জাল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৬৫ Time View
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার এসব তথ্য নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।
গত শনিবার (৪ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২,৩৮৬টি অবৈধ ও জাল সরকারি বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।
এসময় স্ট্যাম্প পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মো. শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মো. রাকিব হোসেন (৩০)।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (৫ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জাল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।
Tag :














