০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
- Update Time : ০১:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৪৮৮ Time View
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী দল বিএনপির নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল হাকিমকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার ২৫ অক্টোবর,নন্দীগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক মোঃ আব্দুল হাকিমকে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন (আদর)-এর নির্দেশক্রমে এই অব্যাহতি সিদ্ধান্ত জারি করা হয়।
দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, উপজেলা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
Tag :











