নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি,অভিষেক ও শপথ
- Update Time : ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৫১ Time View

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ২৪ সদস্যের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ রুবেল (দৈনিক পুনরুত্থান)। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক)।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতাদের উপস্থিতিতে গত সোমবার রাতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক মহসিন আলী রাজু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক কবি এইচ আলীম।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সহ সভাপতি আব্দুল বারীক, সহ সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি (দৈনিক আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (প্রতিদিনের সংবাদ/জয়যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান (চাঁদনী বাজার) সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান,তানভীর রহমান, নুরুন নবী, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বি ও আবু হানিফ। ১৯৯১ সালে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ বাদশা, মো. বকুুল হোসেন (দৈনিক ইনকিলাব) ও মো. নাজির হোসেনকে নতুন কমিটির উপদেষ্টা করা হয়েছে।
বগুড়া শহরের জলেশ্বরীতলা জিভেজল রেস্টুরেন্ট হলরুমে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাংবাদিক বাবু বসুধা।










