১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে অবৈধভাবে মাটি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা। জব্দ এক্সকেভেটর
স্টাফ রিপোর্টার
- Update Time : ১১:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৭৫৬ Time View

বগুড়ার কাহালু উপজেলায় ফসলি জমি ও পুকুর রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার জামগ্রাম ইউনিয়নে অবৈধভাবে পুকুর থেকে মাটি কাটার অপরাধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নগদ ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি, মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু মেশিন) জব্দ করে প্রশাসন।
কাহালু উপজেলার নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব
বলেন,পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
Tag :

















