০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আব্দুল মোমিন (শেরপুর) বগুড়া
  • Update Time : ১২:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ৫৮৯ Time View

বগুড়ার শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রঙিন সাজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথদেব মন্দির কমিটির আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দীনসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

Update Time : ১২:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫