০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ইনফিনিক্স মোবাইল শো-রুমের উদ্বোধন

আব্দুল মোমিন শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৮১৭ Time View

বগুড়ার শেরপুরে ‘আওয়ার স্মার্ট জোন’ নামের ইনফিনিক্স মোবাইল শো-রুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার রাবেয়া কমপ্লেক্সে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।

সাবেক পৌর বিএনপির সভাপতি বিএইচ এম কামরুজ্জামান রাফুর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শেরপুর পৌর সভার মেয়র ও শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিএম মোস্তফা, আশরাফ উদ্দিন ভোলা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং  উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। শেরপুরে ইনফিনিক্স মোবাইল শো-রুম উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষ সহজেই সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের সুবিধা পাবেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, এই শো-রুম উদ্বোধনের মাধ্যমে তরুণ প্রজন্ম কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। পাশাপাশি গ্রাহকরা মানসম্মত পণ্য ও বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ পাবেন।

শো-রুম কর্তৃপক্ষ বিএইচ এম কামরুজ্জামান রাফু জানিয়েছে, এখানে ইনফিনিক্সের সর্বশেষ মডেলের স্মার্টফোন ছাড়াও থাকবে প্রয়োজনীয় এক্সেসরিজ ও গ্রাহক সেবা। তারা আশা করছেন, শেরপুর ও আশপাশের মানুষের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রযুক্তি কেন্দ্র হয়ে উঠবে।     

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে ইনফিনিক্স মোবাইল শো-রুমের উদ্বোধন

Update Time : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫