শাজাহানপুরে গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুর মৃত্যু, ৪ লক্ষ টাকার ক্ষতি
- Update Time : ০১:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৪৮৮ Time View

বগুড়ার শাজাহানপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে লাগা আগুনে, গোয়াল ঘরে থাকা ২টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এতে করে ঐ পরিবারের আনুমানিক ৪ লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়, নিঃস্ব পরিবার।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার পার্থেখুর ইউনিয়নের কুশাগাড়ি গ্রামের প্রবাসী আব্দুল জোব্বার ঘুটুর গোয়াল ঘরে বিদ্যুুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হয়ে দুইটি গরু মারা যায় তার।
প্রতিবেশী সূত্রে জানা যায়, দুপুরের দিকে আব্দুল জব্বার ঘুটুকর গোয়াল ঘরে হঠাৎ করে আগুন দেখতে পাই আমরা। তাৎক্ষণিক যে যার মত বালতি জগ নিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। অনেক সময় পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। ততক্ষণে গোয়াল ঘর ও আশেপাশে ছড়িয়ে পড়েছিলো আগুন। এতেকরে ২টি বড় বড় গরু সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে আনুমানিক প্রায় ৪ লক্ষাধিক টাকার বেশী ক্ষতি হয়েছে তার।
প্রবাসী আব্দুল জোব্বার ঘুটুর গোয়াল ঘর ও বাড়ি পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেরাজুল ইসলাম নান্নু এবং শাজাহানপুর থানা পুলিশ সাংবাদিকদের জানান বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।











