০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ উপজেলায় শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বিএম নাঈম মাহমুদ বরিশাল প্রতিনিধি।
  • Update Time : ০৫:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ২৩৩ Time View

মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজের আয়োজনে শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে “শিক্ষকদের ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা মাল্টি কমপ্লেক্স অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও শিক্ষক সমাজের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, “শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। তাদের ভাবনা ও কর্মই ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দেয়।”
আলোচনা সভা শেষে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মেহেন্দিগঞ্জ উপজেলায় শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫