বাগমারায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- Update Time : ১১:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৬৩৪ Time View

রাজশাহীর বাগমারায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাজু আহমেদের সভাপতিত্বে বাগমারা উপজেলার ভবানীগন্জ শিশু শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার বিকেলে এই আলোচনা সভা ও ভবানীগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়, উক্ত র্যালীটি গোডাউন মোর হতে উপজেলা চত্বরে যেয়ে সমন্বিত বৃক্ষ রোপনের মাধ্যমে শেষ হয়।
উক্ত আলোচনা সভাটি বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপুর সঞ্চালনার কথা থাকলেও তার অবর্তমানে সঞ্চালনা করেন বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সনি।
৪৫ তম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগমারা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছিলেন আশফাকুর রহমান শেলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল , তিনি তার বক্তব্য বলেন, “আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জের, এবং সর্বোচ্চটা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী শক্তিকে সরকার গঠনের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে”।
তিনি আরো বলেন” আগামী নির্বাচনে পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সব জায়গাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদচারণা থাকবে এবং জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য সকলপ্রকার চেষ্টা করবে” ।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার আমিন বিপুল, সদস্য সচিব রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দল , প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইদুল ইসলাম গাজী আহবায়ক ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দল, ডি এম শাহীন, সদস্য সচিব ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ আশরাফুল ইসলাম, সদস্য সচিব তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দল। এছাড়াও উক্ত আলোচনা সভায় ও র্যালীতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।

















