০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মী

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৯ Time View

বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান নির্বাচন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২ টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন: বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বগুড়া -৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন নেতাকর্মী

Update Time : ০৪:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫