বগুড়ায় শহর ছাত্রশিবিরের সুধী সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৫:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৩৫৯ Time View

বগুড়া শহর ছাত্রশিবিরের সুধী সমাবেশে নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় গণসংযোগে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, ছাত্র বান্ধব ক্যাম্পাস ও মাদক মুক্ত পরিবেশ তৈরী হবে। ছাত্রশিবির একটি আদর্শ সমাজ তৈরীতে কাজ করে যাচ্ছে। সকল ছাত্ররা আদর্শবান হয়ে দেশ জাতি গঠনে কাজ করবে।
শুক্রবার সকালে শহরের জামিলনগরে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনে জামায়াতের আগাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
শহর ছাত্রশিবির সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী, রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, প্রফেসর আবুল হাশেম, মাহবুবুর রহমান, নাজির আহম্মেদ, ব্যাংকার আনিছুর রহমান, আব্দুস সাত্তার, মতিয়ার রহমান, আবু হানজালা প্রমুখ।











