০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় দিনব্যাপী সেবা মূলক কার্যক্রমের মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৯৫ Time View
বগুড়ার নন্দীগ্রামে দিনব্যাপী বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জৈষ্ঠ পূত্র’ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের মৃত গোলাম মোস্তফার অসুস্থ্য ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক কাউন্সিলর মতিউর রহমান মিল্টনকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাবেক বিএনপি কর্মীর অসুস্থতার বিষয়ে জানতে পেরে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌছে দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মাওঃ ফজলে রাব্বী তোহা।
পরবর্তীতে ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্ট্যান্ডে রিক্সা শ্রমিকদের মাঝে হ্যান্ড গ্লোপস বিতরন, হোটেল শ্রমিকদের মাঝে এ্যাপ্রোন বিতরন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সকলের নিকট তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ জিয়া পরিবারের জন্য দোয়া চান বিএনপি নেতা ফজলে রাব্বী তোহা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Tag :











