বগুড়ায় তোহার গণসংযোগ ও লিফলেট বিতরণ
- Update Time : ০২:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮১ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের ‘রাষ্ট্রকাঠামো মেরামতের’ ৩১ দফা কর্মসূচি নিয়ে বগুড়ার কাহালু উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বি তোহা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে এই কর্মসূচি তুলে ধরেন তিনি।
গণসংযোগকালে ফজলে রাব্বি তোহা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কাহালুবাসীর ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করবে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে এসেছে এবং বিএনপির ৩১ দফায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখেন এবং দ্রুত দেশে ফিরে এসে তাদের উন্নয়নমূলক কাজে অংশ নেবেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান ফরিদ,কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, মোঃ ফরিদ উদ্দিন(ফকির), মালঞ্চা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, কাহালু উপজেলা বিএনপি নেতা মোঃ আইনুল ইসলাম, মোঃ মোজাফফর হোসেন, মোঃ জালাল উদ্দীন, মোঃ মনোয়ার হোসেন মিনু,মাহবুব রহমান, নন্দীগ্রাম পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলাম (ফারুক), জেলা জিয়া পরিষদের ধর্ম বিষায়ক সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,নন্দীগ্রাম উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাকিম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মমিন, নন্দীগ্রাম উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুল বারী মহব্বত।
নন্দীগ্রাম উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম,নন্দীগ্রাম উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মনজুরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর হক আকাশ, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মিজান, জেলা ছাত্র দলের ধর্মীয় সম্পাদক মোঃ নূরে তালহা,নন্দীগ্রাম পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ এনামুল হক আপেল,মোঃ সোহেল রানা, নন্দীগ্রাম ছাত্র দলের সদস্য মোঃ পারভেজ মোশারফ, সহ কাহালু -নন্দীগ্রাম এলাকার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।











