০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ইতিহাস আন্তর্জাতিক কনভেনশন, সুধী সমাবেশ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৪:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৭০২ Time View
বগুড়ায় ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর বঞ্চনার অবসানকল্পে বগুড়ার আর্থসামাজিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে যথাযথ উপস্থাপনসহ আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত স্মারক স্মরণীকায় প্রকাশিত লেখা বাংলা ও ইংরেজি প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে ও বগুড়া প্রফেশনালস্ ক্লাবের সহযোগিতায় ঢাকার কাটাবনস্থ একটি হোটেলে গতকাল রাতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কনভেনশনের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা ডা. মশিহুর রহমান। প্রজেক্টরে পেপার উপস্থাপন করেন কনভেনশন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ডা. মতিউর রহমান। সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার ও বগুড়া প্রফেশনালস্ ক্লাবের সাধারণ সম্পাদক মাছুদ মবিন।
বক্তব্য রাখেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, আরডিএ বগুড়ার সাবেক মহাপরিচালক ড. এমএ মতিন, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. খালিকুজ্জামান ইলিয়াস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শিবলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসিমুল গনি, টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, বিশিষ্ট শিল্পপতি মহিদুল ইসলাম রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম, প্রফেসর ড. আহসান হাবিব, ঢাকাস্থ বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি অনিরুদ্ধ চৌধুরী পিয়াল, সাবা গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ, ড. আহসান হাবিব তালুকদার রুবেল, স্কিন বিশেষজ্ঞ ড. মাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান রিংকু, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এমডি হাশেমুজ্জামান, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আব্দুস সবুজ, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ড. সাহিদুর রহমান, ডা: মোরতাজা আব্দুল হাই শামীম।
Tag :

















