নন্দীগ্রাম স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ
- Update Time : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৭৪১ Time View

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক” এমন স্লোগান নিয়ে তারেক রহমান কতৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে ৩৯ বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন ও সদস্য সচিব আ: হাকিম রিন্টুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (২৩ই অক্টোবর ) সকাল ৯টা থেকে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা শুরু করেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল। ৩নং ভাটরা ইউনিয়নের পন্ডিত পুকুর বাজার থেকে ৮নং ওয়ার্ডের দুর্জয়পুর গ্রামে তারেক রহমান কতৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়। এতে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী অংশ নেন।
লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: হাকিম (রিন্টু) বলেন, “১৭ বছর হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে আজ নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল শক্ত অবস্থান তৈরি করেছে। আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে।” নির্বাচনের আগের দিন পর্যন্ত তারেক রহমান কতৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে, আমাদের নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ডোর টু ডোর লিফলেট বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা, আল-তৌহিদ, শহিদুল ইসলাম, ইউনুস, আলাউদ্দিন সহ বিএনপির তৃণমূল নেতাকর্মী।











