নন্দীগ্রামে ফজলে রাব্বি তোহার গণসংযোগ ও লিফলেট বিতরণ
- Update Time : ০১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪২ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ওলামাদল নেতা এবং সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বি তোহা নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গতকাল মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার দেওতা ও কাথম বাজার সহ বিভিন্ন এলাকায় তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় ফজলে রাব্বি তোহা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বরং এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আমাদের দল তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে রাষ্ট্রকে মেরামত করতে চায়।”
গণসংযোগকালে তিনি আরও বলেন, আমরা জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, মাওলানা ফজলে রাব্বি তোহা দীর্ঘদিন ধরে এলাকার জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে আসছেন। তার এই গণসংযোগের মাধ্যমে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, আগামী নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলে এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক বর্তমান বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।











