১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার
- Update Time : ১২:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ২৯০ Time View
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামীদের হেফাজত থেকে সর্বমোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,এর দিকনির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ীদের কাছে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়,গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীর মধ্যে ২ জন পুলিশের তালিকাভুক্ত অপরাধী। গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার চকরামপুর গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ আলী, চকরামপুর মোঃ হাফিজ উদ্দিন ওরফে হাফিজার ছেলে মোঃ সুজন হোসেন (২৬), ফোকপাল মোঃ কোরবান মন্ডলের ছেলে মোঃ রতন মন্ডল (৪০), শেরপুর উচালবাড়ীয়া গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ এনামুল হক (২৫)। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি নন্দীগ্রাম থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে আরও ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় । তারা হলেন: ফোকপাল গ্রামের মোঃ ফরিদ হোসেনের ছেলে, মোঃ ওয়াজেদ হোসেন ওরফে অজিদ, কুন্দারহাট কল্যাণনগর হাবিবুর রহমানের ছেলে, মোঃ শিপন আলী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সফল অভিযানে মাদক মামলার ৪ জন এবং জিআর ও সিআর পরোয়ানার ২ জনসহ সর্বমোট ৬ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Tag :










