১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা
Reporter Name
- Update Time : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১১৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণায় ১৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ভোট পেয়ে বিজয়ী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭,১৫৯ হাজার ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। নির্বাচন শেষে প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪২.৪৯% (পোস্টাল ব্যালট ব্যতীত)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এছাড়া দায়িত্বে ছিলেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করে।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে কেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।
Tag :














