০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিসেম্বর আসছে জারা জামান,শাহেন শাহর খিলাড়ি
বিনোদন ডেস্ক
- Update Time : ০৪:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৩৫০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত বহুল প্রতীক্ষিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’ আগামী ১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। জারা জামানের প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন–ড্রামা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মো. শফিউল্লাহ।
বাগেরহাট,খুলনা,বান্দরবান,খাগড়াছড়ি ও কক্সবাজারের নয়নাভিরাম লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। মনোরম প্রকৃতি আর অ্যাকশনের সমন্বয়ে নির্মিত ‘খিলাড়ি দর্শকদের জন্য তৈরি করেছে এক দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতাএমনটাই জানিয়েছেন নির্মাতা। নায়িকা ও প্রযোজক জারা জামান ছবিটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন,দর্শক এবার আমাকে নতুন গ্ল্যামার ও অ্যাকশন লুকে দেখবে। একেবারে ভিন্ন চরিত্রে কাজ করেছি। পুরো যাত্রা ছিল চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জই আমাকে নতুনভাবে আবিষ্কার করেছে। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এখন বাকিটা দর্শকই মূল্যায়ন করবে। চরিত্র সম্পর্কে তিনি আরও বলেন, খিলাড়ি’ ছবিতে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটি যেমন নতুন, তেমনি চ্যালেঞ্জিংও। তাই ছবিটি নিয়ে আমার প্রত্যাশা আরও বেশি। এ ছবিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। গান গেয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ। এরই মধ্যে জারা জামানের আরও তিনটি সিনেমা ফেরারি’ ও কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই ছবিগুলোও দর্শকদের সামনে আসবে বলে জানিয়েছেন তিনি।
Tag :












