০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা
নন্দীগ্রাম প্রতিনিধি
- Update Time : ০৭:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৪১০ Time View

বগুড়ার নন্দীগ্রামে ইঁদূর মারার বিষ খেয়ে প্রতিমা রাণী (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিমা রাণী হাজারকি গ্রামের সুকুমার চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সবার অজান্তে শয়ন ঘরে ইঁদূর মারার বিষ খেয়ে ছটফট করছিল প্রতিমা রাণী। পরে পরিবারের লোকজন তা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা রাণীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার মরদেহের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে।
Tag :















