০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় আত্ম-কর্মসংস্থান চান বধির শ্রবণ প্রতিবন্ধীরা
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৮৯২ Time View
বগুড়ার বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকায় জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে সার্বিক নিরাপত্তায় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বগুড়া মূক-বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদ। সভাপতিত্ব করেন সংঘের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার রানা। সাধারণ সম্পাদক মাসুদ উল আলমের সঞ্চালনায় সংঘের শতাধিক সদস্য কর্মসূচিতে অংশ নেন। পরে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা বলেন, সংস্থার নামে নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি ভূমি বরাদ্দ, দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের আত্ম-কর্মসংস্থান, আবাসন সহায়তা, সকল বধির সদস্যদের সামাজিক নিরাপত্তা, আইনগত সহায়তা নিশ্চিত করা, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড, খাদ্য সামগ্রী বরাদ্দ, স্থানীয় গণপরিবহনে সহায়তা ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক থেকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
Tag :















