০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ফজলে রাব্বি তোহার গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৬৪০ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় ওলামাদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা ,কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি কাহালু উপজেলার শান্তা বাজার এবং নন্দীগ্রাম উপজেলার বিজরুল,কালিশ, পুনাইল ও চাকলমা এলাকায় এ কর্মসূচি পালন করেন।
এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি’র ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ বিষয়ক ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পাশাপাশি, আগামী দিনের ‘তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ’ বিনির্মাণের বার্তা জনগণের কাছে পৌঁছে দেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যান এবং ধানের শীষের গণসংযোগ করেন।
এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা সংবলিত প্রচারপত্র সাধারণ মানুষের হাতে তুলে দেন। মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বি তোহা এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে সমর্থন জানানোর জন্য তাদের প্রতি আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা যায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই নেতা দীর্ঘদিন ধরে কাহালু ও নন্দীগ্রাম এলাকায় নানা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন,নন্দীগ্রাম পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক,নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মমিন উজ্জল, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম ও সদস্য মঞ্জুরুল ইসলাম গোলাম,নন্দীগ্রাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক আকাশ,নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম,নন্দীগ্রাম পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল বারী মহবত, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক আপেল, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল সদস্য পারভেজ মোশারফ, যুবদল নেতা হানজালা,হাফিজুর রহমান, বাকি বিল্লাহ, আব্দুর রাজ্জাক, সিদ্দিক,সোহেল, মেহেরুল, বাপ্পি, রাজু, হৃদয়, এনামুল,প্রমুখ।
Tag :











