০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে গ্রাম আদালত শীর্ষক কর্মশালা ও সিএমসির বৈঠক

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৩৮ Time View

বগুড়ার নন্দীগ্রামে গ্রাম আদালতের ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা, ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদসহ হাট বাজারের নানা প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে, এই প্রতিপাদ্যে কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। এদিন তিনি পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন।
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু। পৃথক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, রেজাউল করিম কামাল, মাহাবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সম্প্রতি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন, সেলাই মেশিন বিতরণ ও হাট বাজারের প্রকল্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে গ্রাম আদালত শীর্ষক কর্মশালা ও সিএমসির বৈঠক

Update Time : ০৮:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬