০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত 

বগুড়া প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৪৫১ Time View
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়- প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শনিবার (১ নভেম্বর) দিনভর কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ঝরণা রানী দেবনাথ।
সমবায়ী নুরুল ইসলাম তোতার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সমবায়ী আব্দুল খালেক, লুৎফর রহমান, মঞ্জু সরকার, বাবলু হোসেন, মুকুল হোসেন, বকুল হোসেন প্রমুখ।
Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত 

Update Time : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫