নন্দীগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২৩ Time View

বগুড়ার নন্দীগ্রামে অপরাধ প্রবণতা ঠেকাতে পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। এদিন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৪৭টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) সাইফুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, ব্যবসায়ী মোখলেছার রহমান, ফজলুল হক কাশেম।











