০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অপবাদের বদলা নিতেই নৃশংস হত্যা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৭৩ Time View

বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসানকে (৩৫) মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে। তেল চুরির মিথ্যা অপবাদে লাঞ্ছিত করার বদলা নিতেই ঘটে নৃশংসতা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমন্ত অবস্থায় ইকবালের মাথায় হাতুড়ির আঘাতে ২৬ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত করে ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) কর্মচারী রতন। চাঞ্চল্যকর ঘটনার ১৭ ঘন্টার ব্যবধানে খুনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে হত্যায় ব্যবহৃত হাতুড়ি এখনো উদ্ধার হয়নি।

সোমবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান। রোববার রাতে বগুড়ার ডিবি ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃত্বে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় খুনি রাকিবুল ইসলাম রতন (২৬)। তিনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার চাঁন মিয়ার ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।

এরআগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে খুন হন ক্যাশিয়ার ইকবাল। তিনি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রোববার সকালে ফিলিং স্টেশন থেকে ইকবালের রক্তাক্ত লাশ উদ্ধারের পর নৃশংস ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচনে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় খুনি। এদিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা খুনি রতনকে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতেই হত্যাকান্ড ঘটানো হয়। ঘটনার রাতে ক্যাশিয়ার ইকবাল ও কর্মচারী রতন একসঙ্গে ডিউটিতে ছিলেন। সম্প্রতি ফিলিং স্টেশনে তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রতনকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার বদলা নিতে ইকবালকে হত্যার পরিকল্পনা করে। শনিবার রাতে হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যার পর পালিয়ে গাজীপুরে আত্মগোপন করে খুনি রতন।

Tag :

Please Share This Post in Your Social Media

চুরির অপবাদের বদলা নিতেই নৃশংস হত্যা

Update Time : ০৭:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫