০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে যৌতুকের বলি গৃহবধূ: আদালতের নির্দেশও মানছেন না স্বামী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-
  • Update Time : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৪৮ Time View

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবীতে প্রায় এক বছর ধরে ২ বছরের শিশুকে নিয়ে ঘর ছাড়া গৃহবধু। প্রতিকার চেয়ে আদালতে মামলা করেও মিলছেনা কাংখিত প্রতিকার। এদিকে মহামান্য আদালতের (সমন) নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত পাষন্ড স্বামী। এদিকে দীর্ঘ দিন ধরে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবন পার করছেন ভুক্তভোগী গৃহবধু।

ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে। অভিযুক্ত পাষন্ড স্বামীর নাম শামিম হোসেন। সে ধুন্দার খানপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।

প্রাপ্ততথ্যে জানা গেছে, গত ৩ বছর পূর্বে অভিযুক্ত শামিম হোসেনের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন একই উপজেলার চাকলমা গ্রামের ইমাম হোসেনের মেয়ে শারমিন আক্তার। সংসার চলাকালে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্ত্রী শারমিন আক্তারের উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলো অভিযুক্ত পাষন্ড স্বামী শামীম হোসেন। এমতাবস্থায় গত ৩/৮/২০২৫ ইং তারিখে ২ লক্ষ টাকা যৌতুকের দাবীতে স্ত্রী শারমিন আক্তারের উপর অমানবিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী শামিম হোসেন। এতে রাজি না হওয়ায় ১বছরের শিশু সন্তান সহ স্ত্রী শারমিন আক্তারকে এক কাপরে বাড়ি থেকে বের করে দেন পাষন্ড স্বামী শামীম হোসেন।

কোন মাধ্যমে উপায় না পেয়ে অবশেষে গত ১৯/১/২০২৬ ইং তারিখে বগুড়া আদালতে যৌতুক আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধু শারমিন আক্তার। আদালত মামলাটি গ্রহন করে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারী করেন। তবে সমন জারির ৪ মাস পেরিয়ে গেলেও বিবাদী পক্ষ আদালতে হাজির হননি। উল্টো আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রেখেছেন অভিযুক্ত শামীম হোসেন।

এবিষয়ে ভুক্তভোগী গৃহবধু শারমিন আক্তার বলেন, যৌতুক লোভী পাষন্ড স্বামীর অত্যাচারে ২ বছরের শিশু কন্যা সন্তানকে নিয়ে প্রায় ১ বছর ধরে বাবার বাড়িতে মানবতার জীবন যাপন করছি। কোন কুল কিনারা পাচ্ছি না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য বিচার বিভাগের প্রতি আকুল আবেদন জানান ভুক্তভোগী গৃহবধু শারমিন আক্তার।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শামীম হোসেনের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলে তা বন্ধ দেখায়।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে যৌতুকের বলি গৃহবধূ: আদালতের নির্দেশও মানছেন না স্বামী

Update Time : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬