০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে মহিলা দলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৫২২ Time View
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা গণমানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলা মহিলা দলের সভাপতি সাথী এবং সাধারণ সম্পাদিকা পাপিয়ার নেতৃত্বে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে এই লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নারী, পুরুষ, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মহিলা দল নেত্রীরা।এ সময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি ন্যায্য, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক রাষ্ট্র নির্মাণের রোডম্যাপ। এখানে জনগণের ভোটাধিকার, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, কর্মসংস্থান ও সমঅধিকারের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন এই দফাগুলো বাস্তবায়িত হলে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে, পরিবারে শান্তি ফিরবে, দেশের মানুষ নিরাপদ ও মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে।
উপজেলা মহিলা দলের সভাপতি সাথী বলেন,
আমরা মা-বোনরা আজ শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবে এই প্রচারণায় যুক্ত হয়েছি। দেশের ভবিষ্যৎ সঠিক পথে এগিয়ে নিতে ধানের শীষের প্রতি সমর্থনই আমাদের প্রত্যাশা। আমরা জনগণের আস্থার প্রতীক হয়ে মানুষের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি। মহিলা দলের নেত্রীবৃন্দ আরও জানান, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সবচেয়ে জরুরি। এ জন্য তাদের এই প্রচারণা চলমান থাকবে এবং আরও বিস্তৃত হবে। স্থানীয় জনগণও এই লিফলেট বিতরণে ইতিবাচক সাড়া জানায় এবং অনেকেই মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সহযোগিতা ও অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে মহিলা দলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

Update Time : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫